BOYA ব্র্যান্ড ওয়ারেন্টি নীতিমালা
📦 ১. BOYA প্রোডাক্টের ওয়ারেন্টি
BOYA-এর মূল পণ্য (Main Unit)-এর জন্য ২ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি প্রযোজ্য। এর মধ্যে রয়েছে Microphone, Wireless Microphone, Desktop Microphone, Headphone, Recorder, Mixer, Sound Card এবং Intercom। তবে Accessories ও Components-এর ওয়ারেন্টি মেয়াদ আলাদা।
🎧 ২. Accessories-এর ওয়ারেন্টি
| অ্যাসেসরিজ / কম্পোনেন্ট | ওয়ারেন্টির মেয়াদ |
|---|---|
| Hot Shoe Adapter / Charging Dock | ১ বছর |
| Built-in Lithium Battery | ১ বছর |
| Detachable Lithium Battery | ৬ মাস |
| Holder / Boom Arm | ৬ মাস |
| Audio Cable / Adapter / External Antenna | ৬ মাস |
| Cold Shoe Adapter | ৩ মাস |
| Storage Case / Toolbox | ৩ মাস |
| Shock Mount / Battery Compartment / Lapel Clip | ৩ মাস |
| Fur Windshield / Foam Windscreen / Protective Case | ১ মাস |
❌ ৩. কোন ক্ষেত্রে ওয়ারেন্টি প্রযোজ্য হবে না?
- ওয়ারেন্টি মেয়াদ শেষ হলে।
- বৈধ Invoice / Purchase Proof না থাকলে।
- Serial Number পরিবর্তন, নষ্ট বা অসামঞ্জস্যপূর্ণ হলে।
- পানি, আর্দ্রতা, পড়ে যাওয়া, চাপ, টান বা Physical Damage হলে।
- অতিরিক্ত Voltage / Current বা অননুমোদিত Accessories ব্যবহারে ক্ষতি হলে।
- Unauthorized Technician দিয়ে Repair, Modification বা Disassembly করা হলে।
- Pirated Software / Virus-এর কারণে সমস্যা হলে।
- বজ্রপাত, আগুন, বন্যা, ভূমিকম্প বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি হলে।
- অনুপযুক্ত পরিবেশে সংরক্ষণের কারণে ক্ষতি হলে।
- প্রোডাক্টের নিজস্ব Manufacturing / Quality Defect-এর সঙ্গে সম্পর্কিত নয় এমন কারণে সমস্যা হলে।
📅 ৪. ওয়ারেন্টি কখন থেকে শুরু হবে?
বৈধ Invoice / Purchase Proof অনুযায়ী পণ্য কেনার তারিখ থেকে ওয়ারেন্টি গণনা শুরু হবে।
🔄 ৫. রিটার্ন ও এক্সচেঞ্জ পলিসি
পণ্য বিক্রির পর সাধারণভাবে Return বা Exchange করার অপশন নেই। আমরা শুধু মাত্র প্রোডাক্ট কোনো সমস্যা দেখা দিলে বা প্রোডাক্ট কোনো সমস্যা হলে শুধু মাত্র ওয়ারেন্টি প্রদান করে থাকি।।
🎧 ৬. ওয়ারেন্টি কার্যপদ্ধতি ও প্রাথমিক যোগাযোগ
আমরা শুধুমাত্র Boya.com.bd থেকে ক্রয়কৃত পণ্যের জন্য ওয়ারেন্টি সাপোর্ট প্রদান করি।
- পণ্যটিতে কোনো সমস্যা দেখা দিলে প্রথমে আমাদের সাথে WhatsApp-এ যোগাযোগ করতে হবে।
- ওয়ারেন্টির জন্য পণ্যটি আমাদের কাছে কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে অথবা সরাসরি সার্ভিস সেন্টারে নিয়ে আসতে হবে পরীক্ষায় ত্রুটি প্রমাণিত হলে নতুন পণ্য প্রদান করা হবে, আর কোনো সমস্যা না পেলে পণ্যটি ফেরত পাঠানো হবে।
⚙️ ৭. প্রোডাক্ট চেকিং, রিপ্লেসমেন্ট ও ডেলিভারি চার্জ
পণ্য পাওয়ার পর আমাদের টিম পণ্যটি পরীক্ষা করে সমস্যাটি যাচাই করবে।
- ওয়ারেন্টির আওতায় Manufacturing / Product Quality সমস্যা পাওয়া গেলে, প্রযোজ্য ক্ষেত্রে পণ্য Replacement করা হবে।
- কোনো Warranty-related সমস্যা পাওয়া না গেলে একই পণ্য কাস্টমারের কাছে ফেরত পাঠানো হবে।
- ভুল ব্যবহার, Physical Damage, Liquid Damage বা ওয়ারেন্টির আওতাবহির্ভূত কোনো কারণে সমস্যা হলে Replacement প্রযোজ্য হবে না।
ওয়ারেন্টি ডেলিভারি চার্জ নীতিমালা:
- ইনভয়েস তারিখ থেকে ৭ দিনের মধ্যে সমস্যা হলে পণ্য পাঠানোর কুরিয়ার চার্জ কাস্টমার বহন করবেন এবং সত্যতা মিললে নতুন পণ্য পরিবর্তনের পর আমাদের নিজ খরচে তা কাস্টমারের ঠিকানায় পৌঁছে দেওয়া হবে।
- পণ্যটিতে কোনো ত্রুটি না পাওয়া গেলে, পুনরায় ফেরত পাঠানোর কুরিয়ার চার্জ কাস্টমারকে বহন করতে হবে।
⏱️ ৮. ওয়ারেন্টি সার্ভিস ও সময়সীমা
ওয়ারেন্টি Claim-এর ক্ষেত্রে পণ্য পরীক্ষা ও সমস্যার ধরন যাচাই করার পর সিদ্ধান্ত নেওয়া হবে। ওয়ারেন্টি সংক্রান্ত সাপোর্ট বা সেবা প্রদানের জন্য পণ্য হাতে পাওয়ার পর সাধারণত ৪–৫ কার্যদিবস সময় লাগতে পারে।
ওয়ারেন্টি Claim-এর জন্য অবশ্যই Purchase Invoice / Order Information এবং Product Box সংরক্ষণ করতে হবে। Product Box ছাড়া Warranty Claim গ্রহণ করা হবে না।
01762266877 (WhatsApp)